রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

দাউদকান্দিতে জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আশিক সফিউল্লাহ নামে এক জমি ব্যবসায়ীর কাছে জমি বিক্রি না করায় উদ্দেশ্যমূলকভাবে এক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী জোবায়ের আহমেদ মজনু ও এলাকাবাসীর উদ্যোগে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পৌরসদর এলাকার একটি ভবনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আশিক সফিউল্লাহ দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের জমি-জমা দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি তিনি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একতরফাভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সত্য গোপন করে অসত্য প্রচারের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন, যা ঘৃণিত ও নিন্দনীয়। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান— এই মিথ্যা প্রচারণার তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন, মিলন মেম্বার,আবুল কাসেম সরকার প্রমূখ৷ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি