বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

তারেক রহমান: গণতান্ত্রিক চেতনায় নেতৃত্বের নতুন প্রতীক

তারেক রহমান: গণতান্ত্রিক চেতনায় নেতৃত্বের নতুন প্রতীক
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনিবার্য নাম। তাঁর রাজনৈতিক চিন্তাধারা, সংগঠনের প্রতি প্রতিশ্রুতি এবং দেশের প্রতি ভালোবাসা তাঁকে সমসাময়িক রাজনীতিকদের মধ্যে আলাদা মর্যাদায় আসীন করেছে।

অনেক বিশ্লেষকের মতে, তাঁর ভিশন এতটাই সমৃদ্ধ ও বাস্তবভিত্তিক যে তিনি দীর্ঘ সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রাখেন। তবুও, গণতন্ত্রে বিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন নেতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি স্পষ্টভাবে মত প্রকাশ করেছেন যে, কোনো একজন ব্যক্তি যেন দশ বছরের বেশি সময় রাষ্ট্রক্ষমতায় না থাকেন—এমন একটি সীমা থাকা উচিত।

নিজেকে এ সীমার মধ্যে আবদ্ধ রাখার ঘোষণা শুধু রাজনৈতিক পরিপক্বতারই পরিচায়ক নয়, বরং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করার এক বিরল দৃষ্টান্ত। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক অভাবনীয় আত্মত্যাগ। যখন কোনো নেতা তাঁর সর্বোচ্চ জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তির সময়েও স্বেচ্ছায় ক্ষমতার সীমা নির্ধারণ করেন,

তখন সেটি শুধু ব্যক্তিগত সততার নয়, গণতন্ত্রের প্রতি গভীর আস্থার প্রতিফলন। তারেক রহমান যদি বাস্তবিক অর্থে নেতৃত্বে আসেন এবং এই নীতিগত অবস্থান বজায় রাখেন, তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

ভবিষ্যতের ইতিহাসে এই ত্যাগ, এই নীতিনিষ্ঠ অবস্থান, স্বর্ণাক্ষরে লেখা থাকবে—এমনটিই প্রত্যাশা করা যায়।

লেখক: . খন্দকার মারুফ হোসেন
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর