রোটারী ক্লাব সিলেট ইমপেরিয়ালের ইফতার ও বোর্ড মিটিং অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৯:৫১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৯:৫৫:৩৬ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট ইমপেরিয়াল এর সাধারণ সভা. বোর্ড মিটিং, ক্লাব এসেম্বলি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ক্লাব সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত ইফতার মহফিলে ক্লাব সভাপতি জিন্নুন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলো, রোটারিয়ান পিপি একেএম শামসুল হক দিপু।

রোটারিয়ান পিপি হাসান কবির চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সুমন আহমেদ, আহমেদ রুকসান, রায়হানুল জান্নাহ, তারেক রহমান, মারুফ আহমেদ, আক্তার হোসেন লাহিন, সেলিম আহমেদ। সভা সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি তাহমিনা হাসান চৌধুরী।

সভায় রোটারী বর্ষ ২০২৩-২৪ নতুন কমিটিকে ক্লাব সভাপতি পরিচয় করিয়ে দেন, সভাপতি, সম্পাদক ও কোষাধক্ষ ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, ডিস্ট্রিক্ট গ্রান্ড ম্যানেজমেন্ট সেমিনার এবং ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলিতে যোগদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ইফতার মাহফিল শেষে চা চক্রের মধ্য দিয়ে একটি ফেলোশিপের আয়োজন করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com