সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি

"প্রাথমিকে বৃত্তি পেলো দাউদকান্দি মডেলের ৩৪ শিক্ষার্থী"

আপলোড সময় : ০২-০৩-২০২৩ ০৩:৫১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৩ ০৩:৫২:৪৭ অপরাহ্ন
প্রাথমিক সরকারি বৃত্তিলাভে ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যাহত রেখে এবারও সারা উপজেলায় শ্রেষ্ঠত্ব্যের মুকুটে সেরা হলো দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল (বুধবার) রাত ১০ টায় প্রাথমিক বৃত্তি ফলাফল ঘোষণা করার পর থেকে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে এই বিদ্যালয়ে।

এবার এই বিদ্যালয় থেকে ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। টেলেন্টপুলে ২৭ জন ও সাধারণ বৃত্তি লাভ করেছে ৭ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেছবাহ উদ্দিন সরকার জানান, এবছর আমাদের বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল এর মধ্যে টেলেন্টুপলে ২৭ জন ও সাধারণ জনসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

তাঁদের মধ্যে বালক ১৬ জন ও বালিকা ১৮ জন বৃত্তি পেয়েছে। তিনি আরোও বলেন,এই ঈর্ষণীয় ফলাফলে আমি অভিভাবক, সহযোগী শিক্ষক-শিক্ষিকা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমরা যেন এই সাফল্যময় ফলাফলের ধারা অব্যাহত রাখতে পারি। সে লক্ষে আমাদের বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষাদান করবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com