দাউদকান্দিতে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৮-০২-২০২৩ ০৩:৫১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৩ ০৩:৫১:৫৪ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, কুমিল্লা বিজ্ঞ দ্রুত বিচার আদালতের মামলা নং-২৮ (৯)২২ এর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিদের ধরতে মঙ্গলবার দিবাগত রাতে মডেল থানার এসআই আলী আকবর,  এএসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের ইব্রাহিমের পুত্র দিপু (২৭), দাউদকান্দি উপজেলার উত্তর গাজীপুর গ্রামের নুরু মিয়ার পুত্র সোহেল (৩০) ও একই উপজেলার সাতপাড়া গ্রামের মৃত শহিদ মিয়ার পুত্র কবির (৪০)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের কুমিল্লা বিজ্ঞ দ্রুত বিচার আদালতের প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com