হোমনার মাথাভাঙা হাইস্কুলের সভাপতি হলেন রাশিদা আক্তার

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৯:৫৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১০:০৫:৫৭ অপরাহ্ন
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন অধ্যাপিকা রাশিদা আক্তার। ২৩মার্চ২০২৫ খ্রি: তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ছয়ফুল্লাকান্দি মাথাভাঙা গ্রামের সম্ভ্রান্ত মুন্সি পরিবারে জন্ম নেয়া রাশিদা আক্তার ১৯৯৩ সালে মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (প্রথম বিভাগ), ১৯৯৫ সালে নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি (প্রথম বিভাগ), ১৯৯৯ সালে ইডেন কলেজ থেকে বিএসসি সম্মান (দ্বিতীয় শ্রেণি) এবং ২০০১ সালে ইডেন কলেজ থেকেই এমএসসি (দ্বিতীয় শ্রেণি) সম্পন্ন করেন।

তিনি বর্তমানে দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি আলিম মাদ্রাসা'র সহকারী অধ্যাপক (গণিত) হিসেবে কর্মরত আছেন। তার স্বামী মোহাম্মদ নজরুল ইসলাম হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মোহাম্মদ আবুল কাশেম মুন্সি এবং আমেনা বেগম দম্পতির ৮(আট) সন্তানের মধ্যে রাশিদা আক্তার চতুর্থ।

অন্য সকল ভাইবোনেরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই মুন্সি পরিবার দীর্ঘকাল যাবত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ অন্যান্য পদে অধিষ্ঠিত ছিলেন। মুন্সি পরিবার মাথাভাঙা ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা, চক্ষু হাসপাতাল, কৃষি ইন্সটিটিউট সহ মুন্সিরহাট বাজারের জায়গা দান করেছেন। এ ছাড়াও এ পরিবার এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রেখে চলেছেন।

উল্লেখ্য মরহুম আবদুল মতিন মুন্সি দীর্ঘ ত্রিশবছর যাবত মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের কমিটিতে অধিষ্ঠিত ছিলেন। তারই ভাতিজি রাশিদা আক্তার অত্র প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com