মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান

যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত
সাতদিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার (১ ডিসেম্বর) হামলা শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফা এটির মেয়াদ বাড়ানো হয়। তবে নতুন করে সময়সীমা বৃদ্ধি না হওয়ায়— এক সপ্তাহ পর আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হয়ে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়।

যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত ইসরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে গাজা থেকে একটি রকেট ছোড়া হয়। তবে গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়,

সকাল থেকেই উত্তরাঞ্চলে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাতদিন আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অনেকেই ভেবেছিলেন— হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। তবে এমনটি হয়নি। ইসরায়েল হুমকি দিয়ে আসছিল, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখবে; ততদিন যুদ্ধবিরতি চলবে।

নয়ত আগের মতো আবার তাদের হামলা শুরু হবে। যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত তবে আজ শুক্রবারের জন্য কোনো জিম্মির তালিকা দেয়নি হামাস। তা সত্ত্বেও আশা করা হচ্ছিল, শেষ মুহূর্তে গিয়ে হয়ত যুদ্ধবিরতির সময় বাড়বে।

নতুন করে মেয়াদ বৃদ্ধি না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী, গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস দাবি করেছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এছাড়া ইসরায়েলের কয়েকটি শহরে রকেট হামলা চালানোর দাবিও করেছে তারা।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা