রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে কুমিল্লায় জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের প্রতিবাদ সভা

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে কুমিল্লায় জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের প্রতিবাদ সভা
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় লাইব্রেরীতে জাকের পার্টি আইনজীবী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আয়োজনে স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে আইনজীবী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট টিপু সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আহবায়ক এডভোকেট মোঃ কামরুজ্জামান বাবুল, এডভোকেট মোঃ আক্তার হোসেন, এডভোকেট মোঃ ইসলাম ইবনে সাইখ

এডভোকেট মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ, এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট মোঃ শাহাবুদ্দিন আহমেদ, এডভোকেট মুহাম্মদ সামছুল আলম, এডভোকেট সুৃমন আচার্য্য এড. মোঃ জসিম উদ্দীন প্রমুখ।

ওই সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দাসহ অবিলম্বে হামলা বন্ধের দাবী জানান। এদিকে, ১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আয়োজনে স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদে কুমিল্লা আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এতে দলমত নির্বিশেষে কুমিল্লা বারের সকল আইনজীবীগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য ফ্রন্ট কুমিল্লার আহবায়ক এডভোকেট মোঃ কামরুজ্জামান বাবুল ও আইনজীবী ঐক্য ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট মোঃ টিপু সুলতান।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি