মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান

গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর আহ্বান প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর আহ্বান প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর জানানো আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার তার মন্তব্যে বলেন, বরং গাজায় ত্রাণ সামগ্রি বিতরণের জন্য যুদ্ধ বিরতির পরামর্শ দেওয়া হচ্ছে।

খবর বিবিসি গাজায় বসবাসরত ২২ লাখ মানুষের জন্য খাবার, পানি, জ্বালানি এবং ওষুধ অপর্যাপ্ত হয়ে পড়েছে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও গাজায় ইসরায়েল যুদ্ধ বিরতি করতে চাইছে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির আহ্বান জানানো হলো ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণ করা এবং সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এটা হওয়ার নয়। জন কিরবি প্রেস ব্রিফিংয়ে বলেন, মিশরের সীমান্ত দিয়ে গাজায় ত্রাণবাহী আরও অনেক ট্রাক প্রবেশ করবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারের সঙ্গে কথা বলবে। যাতে মিশর সীমান্ত দিয়ে প্রতিদিন গাজায় ১০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারে। রোববার গাজায় নতুন করে ৪৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। জন কিরবি বলেন, এটা পর্যাপ্ত নয়, আরও অধিক ত্রাণ প্রয়োজন।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বিবিসিকে বলেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন সেখানে ৫০০ ট্রাক প্রবেশ করে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট হামলা চালালে ১৪০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৩০ জনকে।

পরে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৮ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা