বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন নোবিপ্রবি

জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন নোবিপ্রবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন আয়োজিত "জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৩" এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন সংশপ্তককে হারিয়ে চ্যাম্পিয়ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির 'ক্র‍্যাক প্লাটুন।'

রবিবার (১৫ অক্টোবর) জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত "জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৩" বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজেদের সেরা প্রমাণ করেছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুন। মোট ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে হারিয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুন জয়লাভ করেছে।

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মুক্তমঞ্চের এক পাশে পক্ষ দল হিসেবে অবস্থান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন সংশপ্তকের বিতার্কিকরা অন্যপাশে বিপক্ষ দল হিসেবে অবস্থান করেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ক্র‍্যাক প্লাটুনের বিতার্কিকরা। চূড়ান্ত পর্যায়ে বিতর্কের বিষয় ছিল 'এই সংসদ মনে করে, রুচির দুর্ভিক্ষ একটি ভ্রান্ত ধারণা'।

বিজয়ী দলের সদস্যরা হলেন- ফিমস বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম হৃদয়, শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম অরিন ও আইসিই বিভাগের শিক্ষার্থী তুর্জয় চৌধুরী তুর্য। বিজয়ী দলের সদস্য তাসনিম তাবাসসুম অরিন বলেন, "নোবিপ্রবি ডিবেসোসাইটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের স্বপ্ন ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের শিরোপা অর্জন।

এই স্বপ্নজয়ের সারথী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি" উল্লেখ্য - গত ১২ অক্টোবর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ শুরু হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর