রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীকে নিসচার আর্থিক সহায়তা প্রদান

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীকে নিসচার আর্থিক সহায়তা প্রদান
জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীকে নিরাপদ সড়ক চাই (নিসচা) সহায়তা প্রদান করেছে।

সোমবার বিকাল ৫টায় উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার চেক তুলেদেন পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামের মা লিপি আক্তারের হাতে।

এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, সমন্বিত প্রয়াস ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়। দক্ষ চালক, অনুমোদিত বাহন ও সড়ক পারাপারের নিয়ম বিধি সড়ক দূর্ঘটনার হাত থেকে সকলের জীবন রক্ষা করতে পারে। আর যারা সন্তানকে মোটরসাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন, তারা যেন সন্তানকে আগে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন এবং ড্রাইভিং লাইসেন্স গ্রহনের পর কিনে দেন।

অনুদান গ্রহনকারী লিপি আক্তার বলেন, আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আমার ছেলে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছে। আর কোন মা বোন যেন সড়ক দূর্ঘটনায় কোন ভাইকে বাবাকে হারাতে না হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যেন সড়ক দুর্ঘটনারোধে কঠোর ব্যবস্থা গ্রহনের।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন

নিরাপদ সড়ক চাই-এর মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান। উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তৌহিদ আল হাসান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক,

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: আসাদুজ্জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলাম চলতি বছরের ৮ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে বাস চাপায় মারাত্মক আহত হয়ে দীর্ঘ ৪ মাস ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ