বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশকে বদলে দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশকে বদলে দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশকে বদলে দিয়েছে। জাতির জনকের কন্যা প্রধান মন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। তার শাসনামলে দেশে অভ‚তপূর্ব উন্নতি সাধিত হয়েছে।

স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশের এই উন্নয়ন দেখে যারা দেশে স্বাধীনতার বিরোধীতা করেছে তারাই দেশের উন্নয়ন দেখে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণ তাদেরকে চায়না। তারা এখন জনগণ থেকে বিচ্যুতি হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।

তিনি আজ রবিবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইমুড়ি উপজেলা আ’লীগের আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোনাইমুড়ি উপজেলা আ”লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আ ফ ম বাবুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশাল জনসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জনসভার আয়োজক ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম।

প্রখ্যাত অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি (০৪) সুবর্ণা মোস্তফা। জনসভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আ’লীগের সভাপতি এ.এইচ,এম খায়রুল আলম চৌধুরী সেলিম। সাধারন সম্পাদক শহিদ উল্যা খান সোহেল। ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) প্যানেল মেয়র ইলিয়াছুর রহমান বাবুল

শেরে বাংলা নগর থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখায়রুল আলম হিরক প্রমুখ। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাটখিল থানায় নব নির্মিত পুলিশ ব্যারাক এবং মিলোনায়তনের উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিভাগের ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভ‚ইয়া, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নিত্য নন্দন, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

পিকে/এসপি 
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর