মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

"বানিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বেলাই বিলের শাপলা"

"বানিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বেলাই বিলের শাপলা"
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বেলাই বিলসহ বিভিন্ন জলাশয়ের শাপলা যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষাকালে বিলের বিস্তীর্ণ ধানী এলাকা পানিতে ডুবে যায়। এই ডুবো জমিতে এ সময় প্রচুর পরিমাণে লাল, সাদা ও হালকা গোলাপী রংয়ের শাপলা ফুল ফুটে।

শাপলা এখন বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাই প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই বিস্তীর্ণ বেলাই বিলে ডিঙি নৌকা নিয়ে শাপলা উঠাতে বেরিয়ে পড়েন স্থানীয় প্রায় শতাধিক পরিবারের সদস্যরা। শাপলার বিক্রির আয়ে চলছে তাদের জীবিকা ও সন্তানের লেখাপড়ার খরচ।

ভরা বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন বেলাই বিলে প্রাকৃতিকভাবেই অসংখ্য শাপলা জন্মে। এই বিলে জেলেরা মাছ শিকারের পাশাপাশি দিনের কয়েক ঘণ্টা শাপলা কুড়িয়ে আয় করছেন অতিরিক্ত টাকা। শাপলা স্থানীয় ভাবে সংগ্রহ করে পাইকাররা রাজধানী ঢাকার বিভিন্ন সবজির বাজারে সরবরাহ করছে।

প্রতিদিন অন্তত মাঝারি সাইজের ৭/৮টি পিকআপ ভ্যানে শাপলা নিয়ে ঢাকায় যাচ্ছে। শাপলা সবজি হিসেবে সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কর্মহীন বেকার, কৃষি শ্রমিক ও জেলেরা শাপলা কুড়িয়ে অর্থ উপার্জন করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, নাগরী, তুমলিয়া ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন বেলাই বিল এখন বর্ষার পানিতে টইটম্বুর। বিলের বিভিন্ন স্থান থেকে ছোট নৌকা, কোসা, ডিঙ্গিতে করে শাপলা কুড়িয়ে আনা হচ্ছে স্থানীয় সড়কের পাশে। সেখানে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকা পাইকাররা দরদাম ঠিক করে শাপলার আঁটি গুনে পিকআপে তুলছেন।

বক্তারপুর এলাকার মুরাদ, নুর হোসেন, আমির হোসেন, শাজাহান, দেলোয়ার, বলাই রাম জানান, বিলে এখন পানির গভীরতা প্রায় ৬ থেকে ৮ হাত। বৃষ্টি কম হওয়ায় এ বছর বিলে শাপলার পরিমাণ তুলনামূলক ভাবে কম। পানি বেশী হলে শাপলার উৎপাদনও বেশী হতো। তাই প্রতিদিন ভোরে বিল থেকে শাপলা তুলে বিক্রি করছি।

চার পাঁচটি শাপলা দিয়ে তৈরী এক আটি ৬ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করি। এতে একেক জনের প্রতিদিন প্রায় ৬শ থেকে ৮শ টাকা। এ টাকায় সংসারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হচ্ছে। কার্তিক মাস পর্যন্ত বেলাই বিলে শাপলা কুড়াবেন কাজ থাকে।

বক্তারপুর এলাকার শিক্ষক আবুল কালাম খান জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন শহুরের বাজারে শাপলা সহজলভ্য ও জনপ্রিয় সবজি। সকালে নৌকা থেকে শাপলা সংগ্রহ করে পাইকাররা ঢাকার মোহাম্মদপুর, রায়েরবাজার, কারওয়ান বাজার ও মহাখালী কাঁচা বাজারসহ বিভিন্ন সবজির পাইকারি বাজারে নিয়ে বিক্রি করছেন।

দামে কম ও সুস্বাদু হওয়ায় গ্রামগঞ্জে কিংবা শহরের মানুষের কাছে শাপলা সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। বর্ষায় প্রাকৃতিক ভাবেই শাপলা ফোটে। ঠিক মতো সংগ্রহ করে বাজারজাত করতে পারলে এটি আয়ের ভালো উৎস হতে পারে। শাপলা একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। সাধারণ শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি।

শাপলাতে থাকা গ্যালিক এসিড এনজাইম ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আলুর চেয়ে সাত গুণ বেশি।

শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য উপকারী। এটি শরীরে কোলেষ্টেরলের মাত্রা কমায়। ডায়াবেটিক রোগীদের জন্যেও শাপলা অত্যন্ত উপকারী। শরীরকে শীতল রাখতে শাপলার জুড়ি মেলা ভার।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি