শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার"

"আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার"
"ব্লাড ফর দাউদকান্দি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমএ সাত্তার বলেন, আপনারা হলেন রক্ত দানবীর। এটা একটা মহৎ কাজ। ধনী মানুষ হলেই রক্ত দেওয়া যায় না। কিন্তু আপনারা দিতে পারছেন। এটা সৌভাগ্যের বিষয়। আপনারা দীর্ঘ ১০ বছর ধরে রক্তদান করে যাচ্ছেন। এটা একটা বিশাল ত্যাগ।

তিনি আরো বলেন, রক্ত দিতে অনেক সময় আপনারা নিজের পকেটের টাকা খরচ করেন। এখানে অনেক শিক্ষার্থী ভাই রক্ত দিচ্ছেন। আপনারা অসহায় মানুষের জন্য রক্ত দিতে দূরদূরান্তের পথে যাতায়াত করেন।

এই যাতায়াত খরচের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংগঠনে ১ লক্ষ টাকা অনুদান দিবো। আপনারা এই মহৎ কাজ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবো।

গতকাল শুক্রবার বিকালে ব্লাড ফর দাউদকান্দি' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে গোমতী-মেঘনা নদীতে নৌভ্রমণে মিলনমেলা, আলোচনা সভা ও মন্মান ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক তৌফিক রুবেল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, মেহেদী হাসান রনি, ডিকে হাসপাতালের পরিচালক নুরুজ্জামান, এ্যাপলো হাসপাতালের পরিচালক নাজমুল আলম প্রমূখ।

আলোচনা শেষে সেরা ১০জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রক্তদাতারা হলেন, ডিকে সবুজ, নাজমুল আলম, অ্যাডভোকেট সুমন, শামীম চৌধুরী, তৌফিক রুবেল, জোবায়ের চৌধুরী, মমিন, হিমু, মনির হোসেন ও মোহাম্মদ রবিন। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক ও বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর