বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

রাসুল (সা.) আমাদের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের শিক্ষা দিয়েছেন: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

রাসুল (সা.) আমাদের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের শিক্ষা দিয়েছেন: সৈয়দ সাইফুদ্দীন আহমদ
এম.এইচ.খান মাকসুদ, ঢাকা :
চট্টগ্রামের বিখ্যাত মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদিনশীন ইমাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেছেন, কীভাবে সমতাভিত্তিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক আধুনিক কল্যাণকর মানবিক রাষ্ট্র গঠন করা যায়, তা আজ থেকে সাড়ে চৌদ্দশ’ বছর আগে রাসুল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন।

প্রিয় নবী (স.) ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত শান্তি মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার সংগ্রামে দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের জনগণের সঙ্গে রয়েছে। আজ এই শান্তি মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নিতে আবারো জোড় দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ‘রাসুলের (স.) আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজ সিরিয়া, ফিলিস্তিন, মিয়ানমারসহ সারা পৃথিবী যুদ্ধ, সংঘাত ও রক্তপাতে জর্জরিত। শক্তিধর দেশগুলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে অস্ত্রের ভাষায় কথা বলছে।

নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে সারা পৃথিবীর মানুষ খাদ্য, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মহানবীর (স.) আদর্শ অনুসরণের বিকল্প নেই।’ এদিকে সকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয় জশনে জুলুস র‌্যালি।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধর্মীয় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শান্তি মহাসমাবেশে তা মিলিত হয়। জুলুস শেষে মুসলিম জনতা সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন– ১৪ দলীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী

বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) মহাসচিব খালেদ শাহরীয়ার প্রমুখ।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর