শনিবার, ২৫ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কুমিল্লায় জশনে জুলুস র‍্যালীতে নবীপ্রেমীদের ঢল

কুমিল্লায় জশনে জুলুস র‍্যালীতে নবীপ্রেমীদের ঢল
আল্লাহ রাব্বুল আলা’মিনের সমস্ত সৃষ্টির সেরা হচ্ছেন আমাদের নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের মধ্যদিয়ে মুসলিম জাহানের কল্যাণ সাধিত হয়েছে। নবী করীম (সা.) এর জীবনাদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ।
তাই রাসুলে করীম (সা.) এর বাণী সর্বত্র পৌঁছে দেয়ার দায়িত্ব নবী প্রেমীদের।

বুধবার বাদ মাগরিব কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুস র‌্যালী শুরুর আগে কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। কেন্দ্রীয় উদযাপন কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতের পক্ষে জশনে জুলুসের উদ্বোধন করেন প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মতিন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া বাংলাদেশের মহাসচিব ও মিলাদুন্নবী উদযাপন কমিটির অর্থ সম্পাদক আলহাজ শাহ মোঃ আলমগীর খান

উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিন, জশনে জুলুস কমিটির আহবায়ক খাদেম মো: ফিরোজ প্রমুখ। টাউনহল মাঠ থেকে শুরু হয় জশনে জুলুসের বিশাল র‌্যালী। না’রায়ে তাকবীর-আল্লাহু আকবার আর প্রিয় নবী (সা.) স্মরণে মোস্তফা জানে রহমত পেহ লাখো ছালাম-শাময়ে বাজমে হেদায়েত পেহ লাখো ছালাম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা নগরীর অলিগলি রাজপথ।

জশনে জুলুসের র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহলে এসে শেষ হপরে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে টাউনহলে নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার