শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের আত্মপ্রকাশ

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট  অর্গানাইজেশনের আত্মপ্রকাশ
-দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের অভিষেক হলো গত ২১ শে সেপ্টেম্বর। এযেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। কুয়েতের বুকে লাল সবুজের বাংলাদেশ। "নারীরা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যায় "এই স্লোগানকে সামনে রেখে কুয়েতে এই প্রথম আত্মপ্রকাশ করলো উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দেশটি অভিজাত এলাকা সালমিয়ায় একটি রেস্তোরায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে অরাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক- সম্পাদক, কবি এবং সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী'র উদ্যোগ এই অর্গানাইজেশন অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মিসেস পারভীন ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাঃ বুশরা হাবিব।অনুষ্ঠানের সঞ্চালনা করেন  সহ সাধারণ সম্পাদক রওশন আক্তার। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, তারপর ছাত্র-ছাত্রীদের দিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত, কুয়েতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

বাংলাদেশ থেকে কানেক্ট হয়েছিলেন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্নেহের আস্থাভাজন , রাজপথের অগ্নিকন্যা দুই বারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন ।

উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের সম্মানিত উপদেষ্টা হলেন, কুয়েত প্রবাসী এবং বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফর রহমান, ডাঃ নওশীন,ডাঃ বুশরা হাবীব, সাঈদা খানম মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

মরিয়ম চৌধুরী "স্বপ্ন ফাউন্ডেশন "এর প্রতিষ্ঠাতা -লন্ডন। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সহ- সভাপতি - মিসেস পারভিন ইসলাম, প্রতিষ্ঠা পরিচালক এবং সাধারণ সম্পাদক - নাসরিন আক্তার মৌসুমী, সহ-সাধারণ সম্পাদক - মিসেস রওশন আক্তার

যুগ্ম সাধারণ সম্পাদক - মিসেস খন্দকার নিগার,সাংগঠনিক সম্পাদক - মিসেস বিনতিয়া রহমান জ্যোতি, সহ সাংগঠনিক সম্পাদক- মিসেস নাহিদ সুলতানা, কোষাধ্যক্ষ - মিসেস নাহিদা আফরিন, সহ-কোষাধ্যক্ষ - মিসেস রোকসানা রুনা, প্রচার সম্পাদক - মিসেস হালিমা চাঁদনী

সহ প্রচার সম্পাদক - মিসেস শাহনাজ বেগম, দপ্তর সম্পাদক - মিসেস মুন্নি কামাল, আপ্যায়ন সম্পাদক - মিসেস শাহিনুর হক, ক্রীড়া সম্পাদক - মিসেস জাকিয়া সুলতানা,সহ ক্রীড়া সম্পাদক - মিসেস লিজা মাহবুব,সাংস্কৃতিক সম্পাদক - মিসেস শুভ্রা পাল।

এসময় উপস্থিত ছিলেন, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, কমিউনিটি নেতা ফয়েজ কামাল,রোকুনুজ্জামান টিটু, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ,সহ কমিউনিটির নেতা ও বাংলাদেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক জাতীয় মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ