বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"
ওমর ফারুক নাজমুল। লেখক, সাংবাদিক ও ছড়াকার। শিশুএকাডেমী থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে নিয়মিত লেখা ছাপা হয় তাঁর। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের বাসিন্দা তিঁনি।

ওই গ্রামে প্রতিবছর দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন। "টুপটাপ ভবনে চলে সেই গল্প-আড্ডা। আমি গেল কয়েকবছর যাবত এই মিলন মেলায় অংশগ্রহন করে আসছি।

ওমর ফারুক নাজমুল দীর্ঘসময় ধরে পত্রিকায় লেখালেখি করে আসছেন। ভ্রমণ ও ফিচার লিখলেও। তার মূল সাহিত্য চর্চা- ছড়া ও কবিতাকে ঘিরে। তার লেখা বেশ কয়েককটি বই মেলায় প্রকাশিত হয়েছে।

লেখালেখির সুবাধে তার সাথে আমার পরিচয় প্রায় একযুগ। হাসিখুসি মেজাজে থাকেন তিনি। তাঁর নরম কন্ঠে কথা বলা, আর সুন্দর আচরন আমাকে মুহিত করেছে। দীর্ঘ এই সময়ে আমরা অনেক পরিকল্পনা করেছি সাহিত্যকে নিয়ে। দাউদকান্দি সাহিত্য সংসদ 'নামে একটি সংগঠন করেছিলাম।

ওমর ফারুক নাজমুল ভাই, চমৎকার উদ্যোগ নিলেন। তার সম্পাদনায় বের হলো "শিশু সাহিত্য ম্যাগাজিন "টুপটাপ"। কয়েকবছর ধরে প্রতিমাসে এটি নিয়মিত বের করছেন। টুপটাপ পরিবারের সদস্য হিসেবে আমার নামটা বরাবরই প্রতি সংখ্যায় ছাপা হয়। টুপটাপ বেশ কিছু সংখ্যা আমার সংগ্রহে আছে। আমার অফিসে অন্যান্য বইয়ের সাথে বড় আদর করে রেখেছি এটাকে।

অনেক দিন নাজমুল ভাইয়ের সাথে দেখা নেই। টুপটাপ-এর নতুন সংখ্যাও পাচ্ছি না। তাই আজ অফিসে বসে সংগ্রহে থাকা টুপটাপ'-এর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। প্রিন্টার্স লাইনে সম্পাদকের পরে 'টুপটাপ পরিবারের সদস্যদের নামের তালিকায় আমার নামটির উপর হাত বুলাই। প্রতিটি ছড়ার সাথে ক্যালিওগ্রাফী। অসাধারণ এক সৃষ্টি 'শিশুর আগামীর স্বপ্ন....টুপটাপ।

যান্ত্রিক ও প্রযুক্তির এই সময়ে আমাদের শিশুদের সৃজনশীল মেধা দারুণভাবে হারাতে বসেছে। ছড়া-কবিতা, গান-গল্প, গজল-ইসলামী সঙ্গীত এই সংস্কৃতি যেন এখন স্বপ্ন। মোবাইল ফোনের চাপে যেন নতজানু আমাদের শিল্প-সাহিত্য।

এরমাঝেও ওমর ফারুক নাজমুলরা, হারাতে দেবেনা আমাদের এই সংস্কৃতি। "টুপটাপ-এ ছাপা হবে, শিশুদের ছড়া-কবিতা। গ্রামে-গঞ্জে পাঠকরা আবারও পত্রিকা ম্যাগাজিন হাতে নিয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।

শীঘ্রই টুপটাপ-এর নতুন সংখ্যা হাতে পাবো এবং আবারও সুকিপুর গ্রামে কবি-সাহিত্যিকদের মিলনমেলায় অংশগ্রহন করবো। নাজমুল ভাইয়ের নিকট এই কামনা। আজকের মতো বিদায়, ভালো থেকো টুপটাপ।

লেখক: শরীফ প্রধান প্রকাশক ও সম্পাদক "প্রধান খবর 01675785122, www.prodhankhabor.com
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর