বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

পাঁচ বছরে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি: সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া

পাঁচ বছরে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি: সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া
আসছে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদে অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন। কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমির হোসেন ভূঁইয়া।

জাতীয় পার্টির কেন্দ্রীয় এই নেতা বলেন, পাঁচ বছর সংসদ সদস্য ছিলাম। জনগনের চাকর হিসেবে কাজ করেছি। জনগনের দু:খে, সুখে পাশে ছিলাম। তিতাস-হোমনার ব্যাপক উন্নয়ন হয়েছে আমার আমলে। দুটি উপজেলায় সাড় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি।

তিনি রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তিতাস উপজেলা সদরে তার নিজ ভবনে 'প্রধান খবর -কে দেয়া একান্ত সাক্ষাৎকারকালে এসব কথা বলেন। তিনি বলেন, আমার সময়ে কুমিল্লার প্রথম মডেল হাসপাতাল হয় তিতাস উপজেলা স্বাস্থ কমপ্লেক্স।

স্বাধীনতার পর প্রথম তিতাসে দুটি কলেজ সরকারী করন করা হয়, তিতাস সদরে কড়িকান্দি বাজারে প্রথম সরকারী ব্যাংকের শাখা আনা হয়। হোমনা কলেজকে সরকারী করন করা, হোমনা থানাকে মডেল থানায় রুপান্তর এবং রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজকে অর্নাসে উন্নতি করন এছাড়াও শতভাগ বিদ্যুৎতায়ীত উপজেলা আমার আমলে ঘোষনা করা হয়।

তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নে ৪২ টি ৪র্থ তলা ভবন নির্মান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৪টি বড় ব্রীজ (জিয়ারকান্দি, মটুপি, শিবপুর, খাদিরখাল) এবং ৫৭টি কালভার্ট নির্মান করেছি। এছাড়াও আরো অসংখ্য উন্নয়ন করেছি।

তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতি করে আসছি, অবিভক্ত দাউদকান্দি উপজেলার কড়িকান্দি ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছি।

আগামী নির্বাচনে আমি আবারও প্রার্থী হবো, দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো, অথবা অন্য কাওকে দিলে তার নির্বাচন করবো। দলের সিদ্ধান্ত মেনে নেবো।

আমি নির্বাচীত হলে দাউদকান্দি-তিতাসর প্রাণকেন্দ্র গৌরীপুর ইউনিয়নকে পৌরসভায় রুপান্তর করবো। গৌরীপুরকে মডেল শহর পরিনত করবো এছাড়াও দাউদকান্দির প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে জনগণের সাথে কথা বলে তার উন্নয়ন নিশ্চিত করবো।

উল্লেখ্য, আমির হোসেন ভূঁইয়া গেল ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে জাতীয় পার্টির মনোনীত বিনাভোটে সংসদ সদস্য নির্বাচীত হন। বর্তমানে কুমিল্লা-১ আসনটি ভেঙ্গে দাউদকান্দি-তিতাস করা হয়েছে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর