শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লার দেবীদ্বারে অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত ৩৫-৩৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি না করে, ভোক্তাদের নিকট বাড়তি দামে বিক্রি এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দেবীদ্বার পৌর সদর এলাকার নিউমার্কেট বাজারে নিত্যপন্যের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর কামরুন্নাহারসহ একদল থানা পুলিশ। অভিযানে নিউমার্কেট বাজারের ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া ৫০ টাকা মূল্যে আলু বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১০ হাজার টাকা এবং ব্যাবসায়ী সোহেল মিয়াকে একই অভিযোগে ১৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় নিত্য পণ্যের সকল দোকান তদারকি করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রি করছে।

এ অবস্থায় বাজারকে স্থিতিশীল রাখতে দেবীদ্বারের নিত্য পণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে। বাড়তি দামে আলু বিক্রয় ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ