সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় এক কেএনএফ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে কেএনএফ এর সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় এক কেএনএফ সদস্য গ্রেপ্তার
বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বয়রাম বম (২৫)‌‌ নামে কেএনএফ এর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি অস্ত্র।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রুমা উপজেলার জাইঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কেএনএফ সদস্যের বয়রাম বম (২৫)‌‌ সে উপজেলার ব্যাথেল পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাইঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। সে সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়।

এসময় সেনাবাহিনীর গুলিতে আহত হন কেএনএফ সদস্য। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে।

সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়। এদিকে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির শান্তি আলোচনা চলার সময়েই এ ঘটনা ঘটলো।

তবে কেএনএফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে এবং আহত ব্যক্তি তাদের কোন সদস্য নয় বলেও তারা জানিয়েছে।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ