শনিবার, ২৮ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৮ মার্চ ২০২৬ ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রভাবশালীরা অন্যায় করতে ভয় পাবে: এমপি নয়ন

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রভাবশালীরা অন্যায় করতে ভয় পাবে: এমপি নয়ন
লক্ষ্মীপুরের রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলছেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা। একজন সাংবাদিক যদি তার লেখনির মাধ্যমে সমাজের চিত্রগুলো তুলে ধরে, তাহলে ওই-সমাজের জনগণ তাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করে।

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রভাবশালী রাজনৈতিক নেতারা অন্যায় করতে ভয় পাবে। ঐক্যবদ্ধ সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রূপান্তর করতে পারে।

রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন আরো বলেন, লক্ষ্মীপুর হচ্ছে একটি শান্তিপূর্ণ জেলা। এখানে আওয়ামী লীগ-বিএনপি কখনো মুখোমুখি হয়নি। এর আগে পুলিশ ও বিএনপির সঙ্গে সংঘর্ষ বাঁধছে।

পুলিশ বাদী হয়ে মামলা করছে। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি মারামারি করেনি। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোন মামলা ও করা হয়নি। যদি লক্ষ্মীপুরে দক্ষিণ তেমুহনী বিএনপি অবস্থান নেয়, আওয়ামী লীগ অবস্থান নেয় উত্তর তেমুহনী। এ জেলায় রাজনীতির একটি সম্প্রীতি রয়েছে।

কমিটির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাছ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু

লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি নরুল হুদা পাটোয়ারী ও এডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী

সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, জেলা বনিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, মো.কামাল উদ্দিন হাওলাদার, মহিউদ্দিন মুরাদ, এমজে আলম, হাফিজুর রহমান সবুজ

এমএ মজিদ, ফারুক হোসেন. অহিদুর রহমান মুরাদ প্রমুখ। এসময় জেলা,উপজেলা সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মিলন মেলা হয়।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান