বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ট্রাক চাপায় লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস নিহত

ট্রাক চাপায় লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ইউনুস নিহত
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর,স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ও লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে জেলার হাতীবান্ধায় নিজ বাড়িতে ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌছলে বুড়িমারী থেকে আসা পন্যাবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক ও ইউনুসের লাশ থানায় নিয়ে যায়। আদিতমারী থানার অফিসার অনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এই ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী গণমাধ্যম কর্মীরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল দুই ঘন্টা বন্ধ থাকে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর