বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

বিয়ে বাড়িতে গান-বাজনার পরিবর্তে ইসলামিক সংগীতানুষ্ঠান

বিয়ে বাড়িতে গান-বাজনার পরিবর্তে ইসলামিক সংগীতানুষ্ঠান
বিয়ে বাড়িতে গান বাজনা থাকবে না সেটা কখনও কল্পনাও করা যায় না। বাহারি গানের সঙ্গে থাকে বিভিন্ন রকমের ডান্স। আর এটা শুরু হয় বিয়ের কয়েকদিন আগে আর চলে বিয়ের শেষ পর্যন্ত। এমন দৃশ্য গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত হরহামেশাই দেখা গেলেও ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে।

বিয়ে বাড়িতে গানের পরিবর্তে আয়োজন করা হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের। জানা গেছে, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজুর সঙ্গে একই ইউনিয়নের দীঘলহাইল্যা গ্রামের মাও. আতাউর রহমানের মেয়ে তহুরা জান্নাত মনির বিয়ের ঠিক হয়।

গত ১১ সেপ্টেম্বর (সোমবার) কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বর রাজুর বাড়িতে বউয়ের আগমন উপলক্ষে গান বাজনার পরিবর্তে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজু ওই গ্রামের মৃত আব্দুর রহমান ও রহিমা বেগমের ছেলে। বর রাজুর বাড়ির পার্শ্বে হাতিয়া ভবেশ স্কুল মাঠে বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ইসলামিক গান পরিবেশন করেন, জাতীয় শিশু কিশোর ইসলামিক সংগঠনের (কলরব) শিল্পী তাহসানুল ইসলাম তাহসীন ও আব্দুল খালেক।

এ অঞ্চলের মানুষ সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলোতে বাহারি গান ও ডান্স পার্টিতে অভ্যস্ত। ঠিক সেখানেই বিয়ে বাড়িতে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন রাশেদুল ইসলামের পরিবার।

বিষয়টি স্থানীয়দেও সবার মুখে মুখে। এ বিষয়ে সংগীত শিল্পী আব্দুল খালেক বলেন, বিয়ে একটি পবিত্র কাজ। বিয়ে বাড়িতে গান বাজনা হারাম। তবে এই বিয়েতে গান বাজনার পরিবর্তে ইসলামিক সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা এ অঞ্চলের একটি ব্যতিক্রম অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে।

বর রাশেদুল ইসলাম রাজু বলেন, অনেকে অনেকভাবে তাদের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চান। পারিবারিকভাবে আলোচনা করে এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনের বাবা মাও. আতাউর রহমান বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন, এ উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানটি এলাকায় প্রথম। আমরা আশা করি তরুণরা এ বিষয়ে উদ্বুদ্ধ হবে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর