শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

বান্দরবানে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানে ভুল তথ্য-মিথ্যা তথ্য, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়া'সহ নানা বিষয় নিয়ে) দিনব্যাপী নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের ড-কিচেন রেস্টুরেন্ট মিলনায়তনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য, সংবাদের ফ্যাক্ট চেকিং, সংবাদের সূত্র, নির্ভরযোগ্যতাসহ দায়িত্বশীলতা- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুষ্ঠিত সেশনে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযুদ্ধা এমএ হাকিম চৌধুরী।

এসময় ফ্যাক্ট চেকিংয়ের উদ্দেশ্য, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস্ পদ্ধতি বিষয়ক ধারণা তুলে ধরেন এনটিভির স্টাফ করেসপন্ডেট ও দৈনিক যুগান্তর, আজাদী পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার।

সংবাদ মাধ্যমের নানা দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা শেয়ার করেন, জনকন্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহিম, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি সুফল চাকমা, বৈশাখী টিভির প্রতিনিধি মিঠুন দাশ, সময়ের আলোর প্রতিনিধি কি কি উ মারমা, জাগো নিউজের প্রতিনিধি নয়র চক্রবতী, নাগরিক টিভির প্রতিনিধি আকাশ মারমা

ভোরের দর্পনের প্রতিনিধি শহীদুল ইসলাম, প্রথম আলোর বান্দরবানের চিত্র গ্রাহক মং হাইসিং মারমা, দৈনিক গণজাগরণের প্রতিনিধি আবু বক্কর ও এখন টিভির জেলা প্রতিনিধি রিজভী রাহাত। এ সময় অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনা বলেন, ফ্যাক্ট চেকিং বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, ভুল তথ্যের প্রভাব পড়ছে মূলধারার গণমাধ্যমেও। ফ্যাক্ট চেকিং করে ভুল তথ্য ও গুজব প্রতিরোধ করা যাবে। তবে ফ্যাক্ট চেকিং কার্যক্রমকে ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই কর্মশালায় আরো, সংবাদের সত্যতা যাচাইয়ের পটভূমি ও বাস্তবতা, তথ্যের প্রকার, নৈতিকতা, ফ্যাক্ট চেকিং টুলের প্রবর্তন, ভুয়া সংবাদ শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছবি এবং ভিডিও যাচাইকরণ প্রযুক্তি, গুগল এডভান্সড সার্চ এবং ভূ-অবস্থান যাচাই করার মতো জটিল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ