মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে বাছেদ-আহ্বায়ক, খন্দকার রিমন- সদস্য সচিব

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে বাছেদ-আহ্বায়ক, খন্দকার রিমন- সদস্য সচিব
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১০সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদকে আহ্বায়ক এবং খন্দকার রিমন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানাগেছে, গত ১৯আগষ্ট দাউদকান্দি উপজেলা ছাত্রদলের ৩১ সদসের কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। ওই কমিটিতে কাউসার মোল্লাকে আহবায়ক এবং খন্দকার রিমন আহাম্মেদকে সদস্য সচিব করা হলে উপজেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধকে অবগত না করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যাক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং যোগ্য ও নিবেদিত ছাত্র নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বাতিলের দাবী তুলেন সংগঠনের তৃণমুল নেতাকর্মীরা।

এরপর (২৪আগষ্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সাইফুল হাসান ভূইয়া ও মেহেদি হাসান ঢালীসহ ২২জনকে যুগ্ন আহবায়ক এবং ২৪জনকে সদস্য করা হয়েছে। আগামী একমাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর