বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

মিজানের খাবার বাড়িতে টাকা ছাড়াই মিলছে ভাত-মাংস"

মিজানের খাবার বাড়িতে টাকা ছাড়াই মিলছে ভাত-মাংস"
‘ক্ষুধা লাগলে খেয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে, ভিক্ষুক, পাগল, পথশিশু ও ভবঘুরে মানুষের তিনবেলায় খাবারের জন্য যশোরের শার্শায় ফ্রী খাবার বাড়ি নির্মাণ করেছে মটর মেকানীক মিজানুর রহমান (মিজান)।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সকাল ১০ টার পর থেকেই শুরু রান্নার প্রস্তুতি । এরপরে রান্না শেষ হতেই আশে পাশে থাকা ভিক্ষুক, পাগল, পথশিশু ও ভবঘুরে প্রায় অর্ধশত নারী পুরুষ এসে জড়ো হয়েছে দুপুরে খাবার খাওয়ার জন্য । ৪-৫ জন সেচ্ছাসেবক নিয়ে শুরু হয় খাওয়া দাওয়া।

জানা যায় , করোনা ভাইরাসের সময় সর্বপ্রথম ২০২০ সালে মিজান গড়ে তোলেন এই ফ্রি খাবার বাড়ি। দীর্ঘ ৩ বছর ধরে এভাবে অসহায় মানুষের মুখে দিনে কখনো দুইবেলা কখনো তিনবেলা খাবার তুলে দিচ্ছেন তিনি। ফ্রি খাবার বাড়ির পাশাপাশি এতিম ও অসহায় পরিবারের শিশুদের বিনামূল্যে পড়াশোনার জন্য উপজেলার সদর ইউনিয়নের শ্যামলাগাছীতে গড়ে তুলেছেন হযরত শাহজালাল (রাহ:) মডেল মাদরাসা।

খাবার খেতে আসা শারিরীক প্রতিবন্ধী রোকেয়া খাতুন বলেন, " দীর্ঘদিন ভিক্ষা শেষে ক্লান্ত শরীরে পেটে ক্ষুধা নিয়ে বাড়ি যেতাম এখন ক্ষুধা লাগলেই ফ্রী খাবার বাড়ি এসে ভাত খেয়ে যায়। এখানে যখন ইচ্ছে খেতে পারি কোনো টাকার প্রয়োজন হয়না।

অসহায় আলমগীর বলেন, " মিজান ভাইয়ের খাবার বাড়ি নিয়মিত খাবার খায়। যখন ইচ্ছে হয় আসি খেয়ে চলে যায়। কখনো এখানে আসলে মাছ, গোস্তো, ডিম ছাড়া ভাত খাইনি সবসময় আমাদের অনেক যত্ন সহকারে খাবার দেওয়া হয়।

" মানবিক কর্মকাণ্ড নিয়ে মিজানুর রহমান (মিজান) বলেন, করোনার সময় অনাহারে থাকা পথশিশু ও রাস্তার পাগলদের জন্য খাবার খাওয়াতে খাওয়াতে এদের জন্য খাবারের এই হোটেলটি করার উদ্যোগ গ্রহণ করি।

"মানবসেবা হেল্প ফাউন্ডেশন"-এর সহযোগিতায় এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় এই খাবার বাড়িটির বাস্তবে রুপ দিয়েছে। প্রথমে দিনে ২০-২৫ জন অসহায় মানুষের উপস্থিতি থাকলেও ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে।

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার