শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

ক্ষমতায় এসে নিজের জন্য কিছু করিনি : প্রধানমন্ত্রী

ক্ষমতায় এসে নিজের জন্য কিছু করিনি : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতির মেয়ে ছিলাম, প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম। ক্ষমতায় এসে নিজের জন্য কিছু করিনি। ছেলেমেয়েকেও এই শিক্ষা দিয়েছি। ধনসম্পদ টাকা-পয়সা কোনো কাজে লাগে না।

আমিও চাই ছাত্রলীগের নেতাকর্মীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। উপযুক্ত নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে। তিনি দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছেন, । নিজের ছেলেমেয়েকেও সেই শিক্ষা দিয়েছেন জানিয়ে ছাত্রলীগকেও সেই শিক্ষা গ্রহণ করার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের জন্য কিছু করতে ক্ষমতায় আসেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি মৃত্যুকে ভয় করি না।

আমি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব। যে লক্ষ্য দিয়ে আমার বাবা এ দেশ স্বাধীন করেছিলেন, সে লক্ষ্য পূরণ করব। তিনি ও তার ছোট বোন শেখ রেহানার সন্তানরা শিক্ষা লোন নিয়ে পড়াশোনা করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আমার সন্তানদের বলেছি, একটা সম্পদ দিতে পারব- শিক্ষা।

অন্য কিছু দিতে পারিনি। তারা শিক্ষা লোন নিয়ে পড়াশোনা করেছে, শোধ করেছে৷ আমার আর রেহানার ছেলে মেয়েরা এভাবেই পড়াশোনা করেছে৷ বিএনপিকে 'অন্ধ' উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কিছুই দেখে না। তাদের চোখ অন্ধ।

আমি অনেক আই ইনস্টিটিউট করে দিয়েছি। আমি তাদের বলব- ১০ টাকার টিকিট কেটে চোখ দেখিয়ে আসতে। আসলে তাদের মনের দরজায় অন্ধকার। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল।

আর আমরা ছাত্রদের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলাম। সেজন্যই বলি অশিক্ষিতদের হাতে বাংলাদেশ চলতে পারে না। দেশের উন্নতি হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিল। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা ও নির্যাতন করেছিল।

তারা হাওয়া ভবন খুলে দেশটাকে লুটপাট ও জঙ্গির দেশ বানিয়েছিল। যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছিল। এসব কারণে ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। কারণ, তাদের ওপর জনগণ আস্থা রাখে না। অথচ যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। কারণ, আমরা জনগণের জন্য কাজ করি।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ