শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

তিতাসে নির্মাণাধীন মার্কেট থেকে কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার

তিতাসে নির্মাণাধীন মার্কেট থেকে কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লার তিতাসের কড়িকান্দি বাজারের নির্মাণাধীন ফোর স্টার প্লাজার দ্বিতীয়তলা থেকে এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার রাজাপুর গ্রামের মৃত করিম মুন্সীর ছেলে মোশারফ হোসেন (৭০)। সে দীর্ঘদিন যাবৎ কড়িকান্দি বাজারের ফুটপাতে কলা বিক্রি করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় ফোর স্টার মার্কেটের লোকজন দ্বিতীয় তলায় গিয়ে দেখতে পান সেখানে একজন বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে আছে। পরে তারা নিশ্চিত করেন সে কড়িকান্দি বাজারের কলা ব্যবসায়ী ও রাজাপুর গ্রামের মোশারফ হোসেন।

তাৎক্ষণিক লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন। নিহতের একাধিক আত্মীয় সাথে কথা বলে জানা যায়, নিহত মোশারফ হোসেন ঋণে জর্জরিত ছিল।

নিহত ও তার স্ত্রীর নামে বিভিন্ন এনজিওতে একাধিক ঋণ রয়েছে। অনেকেই তাদের কাছ থেকে টাকা পাবেন। স্থানীয়দের ধারণা সে মানসিক চাপে স্ট্রোক করে মারা গেছে। মোশারফ হোসেনের দুই মেয়ে ও এক পুত্র সন্তান থাকলেও সে পৃথকভাবে স্ত্রীকে নিয়ে রাজাপুর গ্রামে বসবাস করে আসছিল।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ওসি তদন্তসহ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে মরদেহে কোন আঘাতের চিহ্ন না দেখা গেলেও ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছইু বলা যাচ্ছে না।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়