শুক্রবার, ০৫ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বিসিএসআইআর এর সাথে এমওইউ পার্টনারশীপ চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিবে: কুবি উপাচার্য

বিসিএসআইআর এর সাথে এমওইউ পার্টনারশীপ চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিবে: কুবি উপাচার্য
“বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল রিসার্স (BCSIR) বাংলাদেশের একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও BCSIR এর দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকদের বৈজ্ঞানিক উদ্ভাবনে অভুতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব।

এই MoU একটি পার্টনারশীপ চুক্তি যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে এগিয়ে নিবে।” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের দ্বিপক্ষীয় চুক্তি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে সকল উপায়ে উপকৃত হবে সেই সম্পর্কিত একটি ‘তথ্য শেয়ারিং’ সেমিনারে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এই মন্তব্য করেন।

আজ বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিজের হাতে এবং তা বিনির্মাণে এই চুক্তি একটি চমৎকার নিয়ামক হিসেবে কাজ করবে, যদি সঠিকভাবে বৈজ্ঞানিক গবেষণাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মেধার বিকাশ ঘটবে। শিক্ষার্থীরা এখান থেকে এক একজন মেধাবী ও প্রযুক্তিতে খাপ খাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিগ এম্বাসেডর হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করবে। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব আলী শেখ।

তিনি এই চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার নিমিত্তে অবারিত সুযোগ প্রদানের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গত ১৮ জুন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাথে MoU স্বাক্ষর করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়