রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

বুড়িচংয়ে স্কুল ছাত্র রমজান আলীকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বুড়িচংয়ে স্কুল ছাত্র রমজান আলীকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালে স্কুল ছাত্র রমজান আলী (৮) হত্যার দায়ে আজহারুল ইসলাম রিপন ও আইয়ুব আলী নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

রবিবার (১৩ আগস্ট ২০২৩) বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আসামি কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ আজহারুল ইসলাম রিপন (পলাতক) এবং একই জেলার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ী মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী।

মামলার বিবরণে জানাযায়- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ১ জুলাই সকাল ১০টা দিকে ভিকটিম রমজান আলী খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় পরদিন (২ জুলাই) বুড়িচং থানা ডিজি এবং এলাকায় মাইকিং করেন।

পরদিন (৩ জুলাই) মাইকিংয়ে সন্ধানকারী মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি (আসামি আজহারুল ইসলাম রিপন) মোবাইল করে জানায় বাদীর ছেলে রমজান আলী ও ভাতিজা সোহাগ ও মাহাবুবদেরকে খুন করার জন্য তিন লাখ টাকা জমি বিক্রি করে দিতে চেয়েছিল।

কিন্তু তারা রাজী না হওয়ায় আসামি আইয়ুব আলী গং ভিকটিম রমজাম আলীকে ক্যান্টন মেন্টন এর পারহাইজ এর দিকে নিয়ে হত্যা করে বলে যে, কুমিল্লা ক্যান্টন মেন্টন এর পারহাইজে রমজান আলীর লাশ পাওয়া যাবে। পরবর্তীতে আসামি আজহারুল ইসলাম রিপন এর দেখানো মতে রমজান আলীর লাশ উদ্ধার করে বুড়িচং থানাপুলিশ।

এ ব্যাপারে ২০০৭ সালে ৩ জুলাই নিহত পিতা বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ীর মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ হাবিল মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী ও সোলাইমান এর ছেলে মাসুমকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস ও আইয়ুব খান ২০০৭ সালের ১২ আগস্ট আসামি আজহারুল ইসলাম রিপনকে আটক করে ঘটনার তদন্তপূর্বক নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে আজহারুল ইসলাম রিপন এবং

একই জেলার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ীর মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী ও সোলাইমান এর ছেলে মাসুম ও আবুল হাসেম এর ছেলে রনি @ শরিফুল ইসলাম (২০) এর বিরুদ্ধে রাষ্টপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়

২০০৮ সালের ৭ ফেব্রুয়ারী দঃ বিঃ ৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ২৯। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্র পক্ষে

মানীত ২২জন সাক্ষীর মধ্যে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আজহারুল ইসলাম রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড

এবং অপর দুই আসামি রনি ও মাসুম বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলীসহ অপর দুই আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী এপিপি মোঃ জাকির হোসেন বলেন, আমরা (বাদী ও রাষ্ট্রপক্ষ) আশা করছি উচ্চাদালত এ রায় বহাল রেখে শীঘ্রই বাস্তবায়ন করবেন। এরফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মফিজুল ইসলাম।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ