বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

জেনারেল ভূঁইয়ার সমর্থনে তিতাসে শোক দিবসের  আলোচনা সভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি

জেনারেল ভূঁইয়ার সমর্থনে  তিতাসে শোক দিবসের  আলোচনা সভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে তিতাস উপজেলা আওয়ামী লীগ। শনিবার(১২আগষ্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলীর  সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন  কুমিল্লা উত্তর জেলা  আওয়ামী লীগ সভাপতি ম রুহুল আমিন।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ'লীগের  যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দপ্তর সম্পাদক  সাইফুল ইসলাম রাজিব, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান  পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন প্রমূখ ।

বক্তারা  আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে  আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এবং আগামী নির্বাচনে জেনারেল ভূঁইয়াকে নৌকার মনোনয়ন দিতে দাবী জানান। জেনারেল ভূঁইয়া নৌকা পেলে আবারও এই আসনটি আ'লীগের ঘরে যাবে। জেনারেল ভূঁইয়াকে সমর্থন জানিয়ে সভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়।

সভায় তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন  ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর