শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
কুমিল্লার দাউদকান্দিতে

বাইসাইকেল পেল গ্রাম পুলিশের ৫৭ নারী সদস্য

বাইসাইকেল পেল গ্রাম পুলিশের ৫৭ নারী সদস্য
অপরাধ দমনে আরও তৎপর হতে কুমিল্লার দাউদকান্দি  উপজেলার গ্রাম পুলিশের নারী সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১৫টি ইউনিয়নের ৫৭জন গ্রাম পুলিশের হাতে সাইকেল তুলেদেন প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি।

সাইকেল বিতরণ শেষে সুবিদ আলী ভূইয়া বলেন, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সাইকেল দিয়ে গ্রাম পুলিশরা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করবে। থানা পুলিশ সেই তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে। এতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে।

দাউদকান্দি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার  ওসি মোঃ আলমগীর ভূঞা, জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ আরো অনেকে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর দাউদকান্দির উপকারভোগীদের ৯০টি ভুমিহীন  পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।
পরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত  ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়