সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান

মদ সেবনে লিভার সিরোসিস আক্রান্ত মৃত্যু বাড়ছে সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি আহমাদুল্লাহ’র

মদ সেবনে লিভার সিরোসিস আক্রান্ত মৃত্যু বাড়ছে সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি আহমাদুল্লাহ’র
শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হাতেগোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়। পবিত্র কুরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারীসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকল মানুষের ওপর মহান আল্লাহ অভিসম্পাত করেছেন। এমনকি তিনি অভিসম্পাত করেছেন স্বয়ং মদের ওপরও। ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে, তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না।

জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্যের উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে?  তিনি বলেন, ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়ে আছে মদের সঙ্গে।

এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়। তারপরও মুসলিম ঐতিহ্যের দেশে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।
সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা