বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

বৃক্ষ মেলায় দাউদকান্দিতে শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন সাংবাদিক ওমর ফারুক মিয়াজী

বৃক্ষ মেলায় দাউদকান্দিতে শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন সাংবাদিক ওমর ফারুক মিয়াজী
সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাদ কৃষিকে উৎসাহিত করতে দাউদকান্দি উপজেলায় এবারই প্রথম ছাদ বাগানের তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে। গ্রাম হবে শহর সরকারের এ উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আত্যাধুনিক দালান নির্মান হচ্ছে।

সেখানে সবুজের সমারহ বিলিন হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এবারই বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ঘোষনা দিয়েছিলেন যে, এবার সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা ছাদে কৃষি বাগান যারা গড়ে তুললেছেন তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করবেন।

তাই ছাদ বাগান কৃষিকে গুরুত্ব দিয়ে এবারই প্রথম দালানের ওপর যারা বাগান করেছেন কৃষি অফিসের ৫সদস্যের টিম তাদের ছাদ বাগানে পরিদর্শন করে তিন জনকে বাছাই করেছেন। গতকাল সোমবার পাচদিন ব্যাপী বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া, এমপি।

তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তাদেরকে একটি ক্রেষ্ট ও একটি বনসাই গাছের চারা দিয়ে পুরুস্কৃত করেন। পরিবেশ রক্ষায় ছাদ বাগানে ২১প্রকারের ফলফলাদি সবুজের সমারহ গড়ে তুলায়, কালের কন্ঠের সাংবাদিক ও কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজীকে উপজেলার শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরুস্কৃত করা হয়।

এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলে শখের বাগান করেছি। গ্রামের সবুজের সমারহ আর সেই আবহাওয়া উপভোগ করতে বাগানে ২১ প্রকারে ফলফলাদির গাছ লাগিয়েছি। আর সবজি তেমন একটা কিনে খেতে হয় না। ধন্যবাদ উপজেলা প্রশাসন ও বৃক্ষ মেলার আয়োজন কমিটি কে আমাকে শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরস্কৃত করায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটা ছাদে কৃষি বাগান গড়ে তুললে হবে। তিনি আরও বলেন ভবিষ্যতে কৃষি ছাদ বাগানের মালিককে আরও উৎসাহিত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেল এএসপি এনায়েত কবির শোয়েব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব, সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা, গৌরীপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার প্রমূখ।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর