বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

মৎস্যচাষী উদ্যোক্তাদের মাঝে আধুনিক সরঞ্জাম বিতরণ করলো সিসিডিএ

মৎস্যচাষী উদ্যোক্তাদের মাঝে আধুনিক সরঞ্জাম বিতরণ করলো সিসিডিএ
নিরাপদ মাছে ভরবো দেশ গরবো স্মার্ট বাংলাদেশ’ মূলমন্ত্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ আয়োজন উপলক্ষে প্রথম দিন আজ (সোমবার, ২৪ জুলাই ২০২৩) মৎস্যচাষীদের মাঝে বিতরণ করা হলো আধুনিক প্রযুক্তির মৎস্যচাষ সামগ্রী।

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের ‘কুমিল্লা জেলার প্লাবণভূমি অঞ্চলে টেসকই মৎস্যচাষ কেন্দ্রিক উদোক্তা উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্পের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি খাতের আওতায় দুই জন মৎস্য উদ্যোক্তার মাঝে `উন্নত/উদ্ভাবনী মাছচাষ প্রযুক্তি (Demonstration on Improved/Innovative Aquaculture Technology) বিষয়ে প্রদর্শনী’ প্রদান করা হয়েছে।

প্রদর্শনীতে প্রতিজন উদ্যোক্তাকে ভেঞ্চুরি পাম্প এ্যারেটর (২টি করে), পন্ড প্রোবায়োটিক, ফ্রাই সাইজ মৎস্য বীজ (১ হাজার পিস করে), উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিশ ফিড (২ বস্তা করে), জিওলাইট/ইকুরিচ, জীবানুনাশক, বায়োসিকিউরিটি নীল নেট (২ বান্ডিল করে), মাস্ক, হ্যান্ড গ্লাভস ও গামবুটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি, প্রয়োজনীয় সামগ্রীসহ প্রাথমিক চিকিৎসা বক্স ইত্যাদি প্রদান করা হয়েছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের মৎস্যচাষী কুশিয়ারা গ্রামের মোঃ সাঈদ আহম্মেদ ও গৌরিপুর ইউনিয়নের আমিরাবাদ হরিপুর এলাকার উদ্যোক্তা মৎস্যচাষী মোঃ নূরুদ্দিন আহম্মেদ এর পুকুর পাড়ে এই সামগ্রী বিতরণ করা হয়।

এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম বলেন– ‘মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির প্রচলন ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রদর্শনী প্রদান করে সিসিডিএর এসইপি প্রকল্প। এ পর্যন্ত বিভিন্ন লাগসই প্রযুক্তিতে কর্মএলাকায় প্রায় ৫২ জন উদ্যেক্তাকে প্রদর্শণী প্রদান করেছি।

মৎস্য উদ্যোক্তা মোঃ নূর উদ্দিন আহম্মেদ জানান, ‘সনাতন মৎস্যচাষের ফলে উৎপাদন ভালো হয় না। আধুনিক নানা প্রযুক্তির সাথে পরিচিত হয়ে মাছচাষকে আরো এগিয়ে নিতে চাই। সিসিডিএর এসইপি প্রকল্প সেই সুযোগ করে দিচ্ছে আমাদের।

এসময় সেখানে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেল, মৎস্য কর্মকর্তা ইমরান শেখ ও পরিবেশ কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলামসহ স্থানীয় মৎস্যচাষীবৃন্দ।

উল্ল্যেখ্য থাকে যে, কুমিল্লা জেলার চারটি উপজেলায় (দাউদকান্দি, মুরাদনগর, তিতাস ও চান্দিনা) প্লাবণভূমি ও পুকুর ভিত্তিক মৎস্যচাষী উদ্যোক্তা ও পরিবেশ উন্নয়নে ২০২০ সাল থেকে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পটির উপপ্রকল্প- ‘কুমিল্লা জেলার প্লাবণভূমি অঞ্চলে টেসকই মৎস্যচাষ কেন্দ্রিক উদোক্তা উন্নয়ন’ শিরোনামে কাজ করে যাচ্ছে সিসিডিএ। এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে পিকেএসএফ ও বিশ্ব ব্যাংক।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর