সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

মশামুক্ত ক্যাম্পাস গড়তে ফগার মেশিন কিনলো কুবি

মশামুক্ত ক্যাম্পাস গড়তে ফগার মেশিন কিনলো কুবি
মশামুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি ফগার মেশিন কিনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন একটি ড্রেনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্প্রে করার মধ্য দিয়ে এ ফগার মেশিনটির উদ্বোধন করেন।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমরা যাতে আমাদের ক্যাম্পাসটাকে মশামুক্ত রাখতে পারি এবং শিক্ষার্থীরা যাতে সু্স্থ ও সুন্দর মন নিয়ে পড়ালেখা করতে পারে সেজন্য এ ফগার মেশিনের ব্যবস্থা করা হয়েছে।

এটা আমাদের নিজস্ব তহবিল থেকে কিনা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।' তিনি আরো বলেন, 'আমাদেরকে আগে সিটি কর্পোরেশনের উপর নির্ভর করতে হতো। এখন আর সিটি কর্পোরেশনের দরকার পড়বে না। আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারবো।'

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, 'আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটি হল মশামুক্ত রাখা। মশা মারাত্মক রোগ বহন করে। মশা বাহিত রোগ যেনো ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে না পারে এবং আমরা যাতে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি সেজন্য বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এ ফগার মেশিন কিনা হয়েছে।'

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা প্রধান মো. মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, ৫৯ হাজার ৫০০ টাকা খরচে এই ফগার মেশিন কিনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ