শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে ইউপি চেয়ারম্যান সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জ শহরের  ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু'র সভাপতিত্বে ও সদস্য আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সহ সভাপতি সেলিম আহমেদ তালুকদার, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কার্যকরী সদস্য মাসুম হেলাল,

সদস্য শাহাবুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ কুদরত পাশা, সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিসবাহ, বাংলা নিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক সিলেটের বাণী প্রতিনিধি মাসুক মিয়া, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি দিলাল আহমেদ, সাংবাদিক শাহরিয়ার সুমন, আব্দুল কাইয়ুম, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাস, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, সিরাজুল ইসলাম শ্যামল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে উদ্বেগ জনক ভাবে সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের মত ঘটনা বাড়ছে। হত্যাকান্ডের সঠিক বিচার না হলে এধরনের কর্মকান্ড আরো বাড়বে। সাংবাদিক নাদিম হত্যা কান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি