বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

হারিয়ে যাওয়া মতিউরকে ফিরে পেলো পরিবার

হারিয়ে যাওয়া মতিউরকে ফিরে পেলো পরিবার
মোঃ আবদুল আলীম খান: ঢাকা থেকে হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু বাচ্চা মতিউর রহমানকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলষ্টেশন থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তার মা-বাবার কাছে তুলে দিয়েছেন।

হারিয়ে যাওয়া মতিউরকে পেয়ে তার বাবা মায়ের মনে খুশির বন্যা বইছে। থানা পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, ভোলা জেলার লালমোহন থানার জোবায়ের হোসেন আকবর ও বিবি ফাতেমার ৮ বছরের শিশু বাচ্চা মতিউর রহমানসহ স্বপরিবার গত ২০০৮ সালে ঢাকায় জীবিকার উদ্দ্যেশে পাড়ি জমায়।

সেখানে জোবায়ের হোসেন আকবর ড্রাইভারের চাকুরি নেন। সেই সুবাধে তার শিশু বাচ্চা মতিউর রহমানকে লেখাপড়া শিখানোর জন্য খিঁলগাও একটি মাদ্রাসায় ভর্তি করায়। গত পবিত্র রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকায় গত ১২-৪-২৩ ইং মতিউর রহমান তার মা বাবাকে পার্শ্ববর্তী তার নিজ মামার বাসায় যাবেন বলে বাসা থেকে বের হয়।

কিন্তু খবর নিয়ে জানতে পারে মতিউর রহমান মামার বাসায় যায় নাই। অনেক খোজাঁখুজি করার পর মতিউর রহমানকে না পেয়ে তার বাবা মা খিঁলগাও থানায় একটি নিঁখোজ ডায়েরী করে। যার ডায়েরী নং-১১৯৪।

গত সোমবার দুপুর ৩টায় মতিউর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলষ্টেশনে একা একা বসে থাকতে দেখে সেখানের স্থানীয় দুইজন ব্যক্তি তার নাম ঠিকানা ও পরিচয় চানতে চায়। কিন্তু মতিউর রহমান তাদের কিছুই বলে না।

পরবর্তীতে মতিউর রহমানকে দুইজন ব্যক্তি ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে এসে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নিকট বিস্তারিত বলেন। পরে (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মতিউর রহমানকে তার কাছে নিয়ে বন্ধুত্বসুলভ আচরণ ও বিভিন্ন উপহার দিয়ে তার বাবা মা, মোবাইল নাম্বার, ঠিকানা জানতে পেরে তার বাবা ও মাকে খবর দিয়ে থানায় নিয়ে আসেন।

মঙ্গলবার সকালে মতিউর রহমানের বাবা মা থানায় এসে প্রকৃত পরিচয় দিয়ে তাদের শিশু সন্তান মতিউর রহমানকে নিয়ে যায়। বর্তমানে মতিউর রহমান সুস্থ আছেন। এদিকে মতিউর রহমানকে পেয়ে তার বাবা মা খুশিতে আত্নহারা ও আবেগাপ্লুত হয়ে পড়েন। সে সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।

এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এরকম একটি ঘটনা সত্যিই আবেগঘন পরিবেশ তৈরী করে। শিশু বাচ্চা মতিউর রহমানের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে তার ঠিকানা জাতে পেরে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে মতিউর রহমান সুস্থ আছেন। এরকম একটি ঘটনার স্বাক্ষী হতে পেরে ভালোই লাগছে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর