শনিবার, ২৫ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
কুমিল্লায় নাটাবের মতবিনিময় সভায় বক্তারা:

যক্ষ্মা নিরোধে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য

যক্ষ্মা নিরোধে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার আয়োজনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন-২০২৩ ) নগরীর কান্দিরপাড় একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাব কুমিল্লার সহ-সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, নাটাব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ডা. আতাউর রহমান।

কুমিল্লা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ, মানবাধিকার বিষয়ক পরামর্শক আলী আকবর মাসুম, নাটাবের কমিউনিকেশন অফিসার বিচিত্র চন্দ্র দাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমীন রিমাসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।

কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক কনসালটেন্ট ডা. মিজানুর রহমান প্রবন্ধ উপস্থাপন করে বলেন, কুমিল্লায় জিনস্পার্ট মেশিন , এক্স-রে মেশিন , দক্ষ ল্যাব টেকনিশিয়ান, সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছে।

বক্ষব্যাধি ক্লিনিক ও ব্র্যাকের সহযোগীতায় ফ্রি সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, নাটাব যক্ষ্মারোগ প্রতিরোধে কাজ করছে। আধুনিক উন্নত চিকিৎসার ফলে যক্ষ্মারোগ আজ অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তবে নির্মূল হয়নি, তাই সবাইকে সচেতন হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহ যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী থেকে পৃথক বিচানায় থাকতেন। সে সময় যক্ষ্মার চিকিৎসা উন্নত ছিলো না। এ সময়ে যক্ষ্মার চিকিৎসা উন্নত।

বাংলাদেশে সকল সেবা বিনামূলে। তাই যক্ষ্মা নিয়ে কোন ভয় নেই। এটি গণমাধ্যমে ব্যাপক প্রচারে আমরা যক্ষ্মা ভয় থেকে জয় করতে পেরেছি। তাই যক্ষ্মা নিরোধে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। সভায় অতিথিরা আরো বলেন, তামাকে ব্যবহার বা ধূমপান যক্ষ্মার অন্যতম কারণ।

একজন ধূমপায়ী অন্যএকজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধুমপাত করতে নিষেধ করেন। এটা নাটাবের অবদান। ধূমপানে সচেতনতা তৈরি করেছে নাটাব। অনুষ্ঠানে বক্তারা যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার