শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার অ্যাশেজে চোখ কামিন্সের

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার অ্যাশেজে চোখ কামিন্সের
লন্ডন, ১২ জুন ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আসন্ন অ্যাশেজ সিরিজে চোখ অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের। ২০ বছর ধরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান কামিন্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে উঠেই শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারায় তারা। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের মালিক এখন অস্ট্রেলিয়া। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে অস্ট্রেলিয়াকে।

স্টিভ ওয়াহর নেতৃত্বে ২০০১ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে সিরিজ জিতেছিলো অসিরা। তাই স্টিভ ওয়াহর পর প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ইংলিশদের কন্ডিশনে সিরিজ জয়ের নজির গড়তে চান কামিন্স।

কামিন্স বলেন, ‘আমরা স্বীকার করি বা না করি এটা সত্যি যে, অ্যাশেজ সিরিজ ভিন্ন ভিন্ন যুগ ও দলে চরিত্র ফুটিয়ে তোলে। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে পারা খুবই কঠিন। প্রায় ২০ বছর হয়ে গেছে, এবারও সহজ হবে না। যদি আমরা জিততে পারি, তাহলে বিষয়টি ইতিহাস সৃষ্টি হবে।’

শিরোপা জিতেই দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতি টানলো অস্ট্রেলিয়া। এই চক্রে ২০ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে, পাঁচটিতে ড্র এবং তিনটিতে হেরেছে অসিরা। অ্যাশেজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় উপভোগ করতে চান কামিন্স।

তিনি আরও বলেন, ‘আমি জানি আমাদের সামনে একটি বড় সিরিজ অপেক্ষা করছে কিন্তু আমরা কিছুদিন পর সে বিষয়ে চিন্তা করবো। আপনি ক্যারিয়ারে এমন অল্প কিছু সময়ই পাবেন যখন কিছুক্ষণ বসে নিজের বিশেষ অর্জনকে নিয়ে সন্তুষ্ট হতে পারেন এবং এটি সেরকমই একটি সময়।’

শক্তিশালী পেস অ্যাটাক নিয়েই অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে লন্ডন থেকে বার্মিংহাম যাবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের পরিবর্তে ফাইনাল খেলার সুযোগ পাওয়া দুর্দান্ত পারফরমেন্স করেছেন স্কট বোল্যান্ড। ক্যারিয়ারের ৮ টেস্টে ১৪ দশমিক ৫৭ গড়ে ৩৩ উইকেট নিয়ে অ্যাশেজের আগে দুর্দান্ত বোলিংয়ের বার্তা দিয়েছেন তিনি।

ফাইনালের দ্বিতীয় ইনিংসে একই ওভারে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে আউট করে শেষদিন ভারতের হারের পথ নিশ্চিত করেন এই পেসার। বোল্যান্ডের প্রশংসা করে কামিন্স বলেন, ‘স্কটি দারুন করেছে, সে এখন আমার প্রিয় খেলোয়াড়।

সে প্রতিনিয়ত উন্নতি করছে। তাই না? ম্যাচে সে আমাদের সেরা বোলার ছিল। সে ধারাবাহিকতা ধরে রেখেছিলো, খুব বেশি রান করতে না পারলেও, ভালো বোলিংয়ের কারনে এক ওভারে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছে সে। অবশ্যই, অ্যাশেজে বড় ভূমিকা রাখবে স্কটি।’

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়