বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

রাশিয়া দিবসে পুতিনকে‘পূর্ণ সমর্থনের’ প্রস্তাব কিমের

রাশিয়া দিবসে পুতিনকে‘পূর্ণ সমর্থনের’ প্রস্তাব কিমের
সিউল, ১২ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : উত্তর কোরীয় নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় মস্কোর প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন ও সংহতি’র প্রস্তাব করেছেন।

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে সোমবার কিম এ বার্তা পাঠান। উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকা গুটিকতক দেশের মধ্যে রাশিয়া অন্যতম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের বার্তাটি প্রকাশ করে।

তবে বার্তায় সরাসরি ইউক্রেনে হামলা কিংবা সশস্ত্র সংঘাতে মস্কোর জড়িত থাকার বিষয় উল্লেখ না করে শত্রু পক্ষের ক্রমবর্ধমান হুমকি নস্যাৎ করতে পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও নির্দেশনা’র প্রশংসা করা হয়েছে।

এ ছাড়া বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ সা¤্রাজ্যবাদীদের উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তাদের দেশের সার্বভৌম অধিকার, উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণের জন্য সর্বাত্মক সংগ্রামে রাশিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কোকে সমর্থন করে পিয়ংইয়ং থেকে পাঠানো এটি ছিল সর্বশেষ বার্তা। উত্তর কোরিয়া ইউক্রেন সংঘাতকে রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ‘ছায়া যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে কিয়েভে পশ্চিমা সামরিক সহায়তা দেয়ার নিন্দা জানিয়েছে।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনারকে উত্তর কোরিয়া রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করে। তবে উত্তর কোরিয়া সে অভিযোগ অস্বীকার করে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর