সোমবার, ২৩ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৩ মার্চ ২০২৬ ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন নিহত হন। বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে সিলেটের নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস। নিহতরা হলেন—সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই নির্মাণশ্রমিক। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দোহা জানান, সকালে সিলেট থেকে ২০-২২ জন শ্রমিককে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। নাজিরবাজার এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১১ শ্রমিক। তিনি আরও জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। তবে আহতাবস্থায় ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান