শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

ঘরোয়া উপাদানে ত্বকের কালো দাগ দূর করার উপায়

ঘরোয়া উপাদানে ত্বকের কালো দাগ দূর করার উপায়
ত্বকের বিভিন্ন সমস্যা যেমন- ব্রণ, র‌্যাশ বা ফুসকুড়ি কিংবা লালচে বা কালো দাগ ইত্যাদির সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিশেষ করে এ সমস্যাগুলো যখন মুখে দেখা দেয়, তখন তা নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না!

বিশেষজ্ঞদের মতে, অত্যধিক সূর্যের এক্সপোজার বা হরমোনের পরিবর্তনের কারণে হাইপারপিগমেন্টেশন বা কালো ব্রণের দাগ হতে পারে। বাজারে এই দাগ দূর করার বিভিন্ন ক্রিম ও সেরাম পাওয়া যায়। কিন্তু এতে ঝুঁকিও থাকে। কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে মুখের কালো দাগ অর্থাৎ ডার্ক স্পট দূর করা সম্ভব। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

হলুদ গুঁড়ো ত্বকের কালো দাগ দূর করতে ভরসা রাখুন হলুদের গুঁড়ায়। দ্রুত ফল পেতে হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ১ চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে ১-২ চা চামচ দুধ এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। দুই সপ্তাহ নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে কালো দাগ হালকা হবে।

অ্যালোভেরা জেল: ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল ক্ষত নিরাময় থেকে ময়শ্চারাইজিং সমস্ত কিছুতে দারুণ উপকারী। মুখের কালো দাগ দূর করতে এই উপাদানটি ব্যবহার করুন। অ্যালোভেরার রস বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের কালো দাগে প্রয়োগ করুন। সকাল ও সন্ধ্যায় এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে অ্যালোভেরার ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অ্যালোভেরার শাঁস, শসা, চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

চন্দন: চন্দনের রয়েছে জাদুকরী গুণ। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, দাগ ও ব্রণ কমাতে সাহায্য করে। ১ চা চামচ চন্দন গুঁড়ো, কয়েক ফোঁটা নারিকেল তেল এবং কমলা লেবুর রস মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার লাগান।

পেঁপে: পেঁপেতে আছে প্যাপেইন নামক এনজাইম যা ত্বকের টোনকে ভারসাম্যপূর্ণ করে। পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করে। সবুজ পেঁপে থেকে বীজ খোসা ছাড়িয়ে নিন। পেঁপের পাল্প ব্যবহার করুন। সকালে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ২০-৩০ মিনিটের জন্য ডার্ক স্পটের স্থানে এটি প্রয়োগ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

সতর্কতা: এই সৌন্দর্য প্রতিকারগুলির যেকোনোটি ব্যবহার করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখুন। প্রথমে মুখে অল্প পরিমাণে লাগান এবং অল্প সময়ের জন্য রেখে দিন। যদি কোনো অস্বস্তি অনুভব না করেন, বেশি করে প্যাক লাগাতে পারেন।

তবে কোনও সমস্যা বোধ করলে, অবিলম্বে মিশ্রণটি ধুয়ে ফেলুন। এই প্রতিকারগুলো ব্যবহারের সময় সূর্যের আলোতে যতটা সম্ভব কম আসবেন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ