বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
৫ জুন ২০২৩ (বাসস) : ওপেনার ব্রান্ডন কিংয়ের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে।

১১২ বলে ১১২ রান করেন কিং। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১৭ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আরব আমিরাত।

৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন আলি নাসের। সাত নম্বরে নেমে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বৃত্তিয়া অরবিন্দ। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩টি, ডোমিনিক ড্রাকস-ওডিন স্মিথ-ইয়ানিক ক্যারিয়া ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল বাকী থাকতে ৩ উইকেটে ২০৬ রান করে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১২ রান করে ম্যাচ সেরা হন কিং।

ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কিং। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। 

পিকে/এসপি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার