শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
পৃথক ছিনতাইয়ের ঘটনা

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গাজীপুর ও বলদাখাল নামক স্থানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় ৬ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা৷

তিনি বলেন, গত মঙ্গলবার(৩০ মে) গভীর রাতে মোটর সাইকেলে ইউটিউবার জেড এম তৌকি ইয়াসির তার স্ত্রী কামরুন নাহার তন্বীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির গাজীপুর এলাকায় ছিনতাইকারীরা তাদের মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা

ড্রোন ক্যামেরা, মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়৷ ঘটনারপর দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে

ওই পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার (৩১ মে) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় এবং ছিনতাই কাজে ব্যবহ্নত সুইচ গিয়ার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে৷

এদিকে অপর পৃথক ছিনতাইয়ের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে পিকআপের ড্রাইভার দুলাল মিয়ার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবকে আটক করে৷

আটককৃত ছয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হলেও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ আটককৃতরা হলেন, উপজেলার পৌরসদরের পশ্চিমমাইজ পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মো রাকিব (২৩), উত্তর সতান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র মোঃজয় (২৫)

তুজারভাঙ্গা গ্রামের মন্জু মিয়ার ছেলে শান্ত (২৫), উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৮), সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে জাহিদ হাসান (২৫) ও দোনারচর গ্রামের পিতা অজ্ঞাত আলাউদ্দিন (৩২)৷ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়