শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে: কুবি উপাচার্য

বঙ্গবন্ধু ছিলেন শোষিতের পক্ষে: কুবি উপাচার্য
বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য যে দর্শন বুকে ধারণ করতেন তা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ধারণ করেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত, একভাগে শোষক আর একভাগে শোষিত এবং তিনি ছিলেন শোষিতের পক্ষে।

আজ মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টা বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শান্তি প্রতিষ্ঠার জন্য কখনো আপসের পথে হাঁটেননি। একইভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে বিশ্ব শান্তি স্থাপনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শান্তি প্রতিষ্ঠায় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে এবং আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মুখে হাসি ফুটানো ও বয়স্ক ভাতা চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শান্তি স্থাপন করেছেন।

দেশ ও বিশ্বে শান্তি স্থাপনে নিরলস পরিশ্রম করার কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে ভুষিত করার জন্য সকল ভেদাভেদের উর্ব্ধে উঠে বিশ্ব নেতৃবৃন্দের নিকট আহ্বান জানান উপাচার্য।

প্রধান বক্তার বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আরমা দত্ত বলেন, বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে। সারাজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর কাছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়