বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে তিতাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে তিতাসে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লার তিতাসে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ দ্বিতীয়বারের মতো এই হুমকি দেন।

সোমবার (২২ মে) বিকাল ৪টায় তিতাস উপজেলা পরিষদ ভবনের সামনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজ্বী মোঃ নাছির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান ও তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার।

কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ইউসুফ চিশতি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূইয়া, জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক টিটু।

সাধারণ সম্পাদক কাজী কাইয়ূম, জিয়ারকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন ভূইয়া।

উপজেলা তাতীলীগের সভাপতি রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সায়েম সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক হাছিনা বেগম প্রমূখ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর