শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
সুনামগঞ্জে ভুমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।   সোমবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সহকারী কমিশনার ভূমি ইমদাদুল হক শরীফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ। আরও বক্তব্য রাখেন ডিডিএলজি  মোহাম্মদ জাকির হোসেন, জেলা রেজিস্টার মফিজুল ইসলাম।

আরডিসি সাইফুল ইসলাম জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অমল কর।

ভূমি কর্মকর্তা নুর আলী, কামাল হোসেন, ছাব্বির আহমেদ প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে ই-নামজারি, জমির ম্যাপ খতিয়ান পর্চা ভুমি উন্নয়ন কর প্রদান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় গণমাধ্যমকর্মী, কৃষক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সরকার স্মার্ট ভুমি সেবা চালু করেছেন। যাতে ঘরে বসে মানুষ ভুমি সেবা পান। সে জন্য সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। গ্রামের মানুষ যেন হয়রানি মুক্ত পরিবেশে ভুমি সেবা পান সেদিকে খেয়াল রাখতে হবে। তৃণমূলের লোকজনকে সরকারের এই সেবামূলক কাজের বিষয়ে অবগত করার জন্য সবাইকে অনুরোধ জানান।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়