শনিবার, ২৮ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৮ মার্চ ২০২৬ ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

কুমিল্লায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কুমিল্লায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
"স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো" এই স্লোগানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ৩৪০ ও ৩৪১ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসানাত আনোয়ার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শামীম আলম- জেলা প্রশাসক কুমিল্লা ও সভাপতি কুমিল্লা জেলা রোভার।

এছাড়াও প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. এনামুল হক খান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং বিশেষ স্কাউট ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, কমিশনার, কুমিল্লা জেলা রোভার।

কুমিল্লা জেলা রোভারের ডিআরএসএল জনাব দিদারুল হক রিমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মোঃ মাঈনুদ্দীন খন্দকার সম্পাদক, কুমিল্লা জেলা রোভার। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোস্তাক আহমেদ, উপাধ্যক্ষ ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়। সহকারী কমিশনার সামিয়া নুসরাত জাহান, প্রভাষক, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলার বিভিন্ন থানার ৯৬ জন কলেজ শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনে আগামীদিনে রোভার স্কাউটসের ইউনিট পরিচালনার কলাকৌশল আলোচনা করা হয়।

হাতে-কলমে নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে প্রশিক্ষন দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি ট্রেইনিং ড. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, রোভার অঞ্চলের প্রশিক্ষন বিষয়ক কর্মকর্তা জনাব গোলাম মাসুদ।

সহকারি কমিশনার কুমিল্লা জেলা রোভার ফাতিমা বেগম। কোর্সের সাপোর্ট সদস্য হিসেবে ছিল কুমিল্লা জেলা রোভারের এসআরএম প্রতিনিধি, রোভার তুহিন আহমেদ, রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা, রিফাত আহমেদ ও জাকিয়া সুলতানা বিথি।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান